বেড়ায় ২০টি পরিবারের কাছে ঘর হস্তান্তর

বেড়ায় ২০টি পরিবারের কাছে ঘর হস্তান্তর

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার সারাদেশের ন্যায় পাবনার বেড়া উপজেলার চাকলা,জাতসাকিনী ও রুপপুর ইউনিয়নে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আধনিক সুবিধা সহ দুই কক্ষ বিশিষ্ট টিনসেড পাকা ঘর ২০ টি গৃহহীন পরিবারকে ঘর ও জমির কাগজ পত্র হস্তান্তর করা হয়।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সর মাধ্যমে ঘর বিতরনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রি দেশনেত্রী শেখ হাসিনা। বেড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অধির আগ্রহে অপেক্ষারত গৃহহীন ২০ টি পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে ঘর ও জমির কাগজ পত্র তুলে দেন বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু,উপজেলা নির্বাহী অফিসার সবুর আলী,সহকারি কমিশনার (ভুমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।