ঝিকরগাছায় রাজনৈতিক কোন্দলে মা-ছেলেকে হাতুড়িপেটা

ঝিকরগাছায় রাজনৈতিক কোন্দলে মা-ছেলেকে হাতুড়িপেটা
যশোরের ঝিকরগাছায় রাজনৈতিক কোন্দলের জের ধরে মা ও ছেলেকে হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের বাড়িতে হামলা করে পেটানো হয়। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও ছেলে গোলাম মাওলা (৩১)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।5
আহতের স্বজনরা জানিয়েছেন, ঝিকরগাছার সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রয়াত শিক্ষক গোলাম মোস্তফার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার বড় ছেলে সুমন স্থানীয় ওয়ার্ডের মেম্বর। রাজনৈতিক কোন্দলের জের ধরে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এলাকার বিএনপি সমর্থক রুবেল, নজরুল, আইয়ুব, জাহাঙ্গীর ও শাহিনুরসহ একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে ফাতেমা বেগম ও গোলাম মাওলাকে হাতুড়ি, দেশিও অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। হামলাকারীরা এসময় তাদের ঘরবাড়ি ভাঙচুর করে ৷
আশেপাশের লোকজন আহত মা-ছেলেকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে গোলাম মাওলা পুরুষ সার্জারি ও তার মা ফাতেমা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন,আহত মা-ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে ৷ তাদের অবস্থা গুরুতর।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।