× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

কোনো গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় -খাদ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৫ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Distribution-of-cow-and-cow-feed-materials.jpg

কোনো গোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তাই ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জীবন মানোন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলাদা একটি সেল গঠন করেছে। যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের জীবন মান উন্নত করতে পারে।

আজ নওগাঁর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থিক-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৩০জন সুফলভোগীদের মাঝে উন্নতমানের বকনা গরু ও গো-খাদ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশে যখন করোনা ভাইরাস দেখা দেয় তখন তারা বলেছিল, করোনায় না খেয়ে অনেক মানুষ মারা যাবে। কিন্তু প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে করোনা মহামারিকে সফলভাবে মোকাবিলা করা হয়েছে। একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এছাড়া দেশে যখন ভ্যাকসিন আনা হবে তখনও তারা বলেছিল, এই ভ্যাকসিন নিলে মানুষ মারা যাবে কিন্তু এখন পর্যন্ত একজন মানুষও মারা যায়নি। তাই মন্ত্রী বিএনপি নেতাদের গোপনে না, প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..