× Banner
সর্বশেষ
আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো সুকান্ত মেলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
সুকান্ত মেলা

কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো সুকান্ত মেলা।
আজ মঙ্গলবার (১৩ মে) উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হয় ।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী এ ১৩তম সুকান্ত মেলার উদ্বোধন করেন ।
এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক বিশ^জিত কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: গোলাম কবির,উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হক,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মাসুম বিল্লাহ,উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান আমিনউজ্জামান খান মিলন, রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন, যজ্ঞেশ^র বৈদ্য অনুপ প্রমুখ উপস্থিত ছিলেন।
এই মেলাকে ঘিরে নবরূপে সেজেছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ও আশপাশের চত্বর, বইছে উৎসবের আমেজ। এ মেলায় শিশুদের বিভিন্ন খেলনা, নানা খাদ্যসামগ্রী এবং হস্ত ও কুটিরশিল্প পণ্যের পসরা নিয়ে বসেছে ব্যবসায়ীরা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঊল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম নেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যেও মৃত্যু হয়। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..