গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ
হুসাইন ইমাম সবুজঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃতীয় দিনের মতো স্বেচ্ছায় অসহায় মানুষদের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ সাদুল্লাপুর ইউনিয়ন শাখার নেতা কর্মীগণ।
করোনা ভাইরাসের কারণে ধান কাটার এই মৌসুমে শ্রমিক সংকটে পড়েছে দেশবাসী। দেশের এমন সংকটময় অবস্থায় স্বেচ্ছায় এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারা দরিদ্র অসহায় কৃষকদের মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে।
গোপালগঞ্জ জেলায় ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ে ধান কাটার জন্য কমিটি গঠন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার ভূতের বাড়ি গ্রামের সুভাষ বিশ্বাসের তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।
এসময় ধানকাটা পরিদর্শন করতে যায় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। ধান কাটা পরিদর্শনকালে তিনি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং আগামীতে ছাত্রলীগের এ ধরনের স্বেচ্ছাসেবা মূলক কর্মকাণ্ড চলমান থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।