বিনোদন ডেস্ক: ইনোসেন্ট অথচ সেক্সি, বলিউডের কোন নায়িকা? এ প্রশ্নের উত্তর দিলেন পরিচালক রামগোপাল ভার্মা। আর তার চোখে বি-টাউনের সবচেয়ে ইনোসেন্ট-সেক্সি নায়িকা ছিলেন জিয়া খান।
অমিতাভ বচ্চনের বিপরীতে ‘নিঃশব্দ’-এ যার অভিনয়ে চমকে গিয়েছিল বলিউ়ড। রামুর মতে, তার দীর্ঘ ক্যারিয়ারে জিয়ার মতো ট্যালেন্ট তিনি দেখেননি।
একই সঙ্গে যার মধ্যে শিশুসুলভ সারল্য রয়েছে, আবার যার অ্যাপিয়ারেন্স যৌন আবেদনে ভরপুর। ২০১৩-এ আত্মঘাতী হন জিয়া। সেই খবর পেয়ে কেঁদে ফেলেছিলেন রামগোপাল। তার কথায়, ‘নিঃশব্দ’-এর সঙ্গে যুক্ত সকলে মনে করতেন জিয়ার মধ্যে অনেক সম্ভবনা ছিল।