দলীয় নেতাকর্মী‌দের কেন্দ্র না ছাড়‌তে নির্দেশ দিল মির্জা ফখরুল

দি নিউজ ডেক্সঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতাকর্মী ও এজেন্টদের ভোট কেন্দ্র ত্যাগ না করার নির্দেশনা দিয়েছেন।

ফখরুলের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আমার এলাকায় একটি কেন্দ্রে বোমা হামলার মত কিছু ঘটেছে। ইভিএমে ভোট দিতে গিয়ে ধানের শীষের মার্কা আসে না। জবাবে মির্জা ফখরুল জানান, সকাল থেকেই তিনি এসব অভিযোগ শুনছেন। তবে নেতাকর্মী ও প্রার্থী-এজেন্টদেরকে কেন্দ্রে অবস্থানের কথা পুনরুল্লেখ করেন ফখরুল। বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী এজেন্ট আবদুস সালাম। মির্জা ফখরুলের কক্ষে এসে দক্ষিণ সিটির কয়েকজন দলীয় কাউন্সিলর প্রার্থীকে দেখে রেগে গিয়ে সবাইকে কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেন আবদুস সালাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।