জগদীশ দাশ, কুলাউড়াঃ করোনা ভাইরাস জনিত কারণে সারা দেশ ব্যাপী লকডাউনে খাদ্য সহায়তা
ঘর বন্দী মানুষকে কুলাউড়া উপজেলার আওতাধীন ৪ নং জয় চণ্ডী ইউনিয়নে অদ্য রোজ মঙ্গলবার ১৪ই এপ্রিল ২০২০ তরুণ সনাতনী সংঘ (টি,এস,এস) নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্য বিতরণ।
জয় চণ্ডী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন আজ আমরা ২০০ পরিবারকে আমাদের সাধ্য মতো খাদ্য সহায়তা করেছি।আমাদের খাদ্য দ্রব্য সামগ্রি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।অনেক মধ্যবিত্ত পরিবারের লোক আছেন উনারা লজ্জা করে সেগুলো নিতে আসেন না।তারা ঠিকই কষ্ট পাচ্ছেন কাউকে লজ্জা ভেঙে সহায়তা চাইতে পারছেন না।তাই আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি।
কুলাউড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক বিপুল দাশ বলেন মানবতাই পরম ধর্ম।তাই এই লকডাউনে আমাদের নেতৃবৃন্দ অসহায় মানুষকে সহায়তা করতে ছুটে এসেছেন।বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে প্রায় ২৫ জন সদস্য কাজ করছি। আমাদের স্বামী বিবেকানন্দ বলছিলেন “জীব সেবা করলেই ঈশ্বরের সেবা হয়”। আর আমাদের টি এস এস এর মূল স্লোগান হচ্ছে “মানব সেবাই মূলমন্ত্র” তাই মানবতার টানে আজ আমরা ঐক্যবদ্ধ হয়ে লকডাউনে অসহায় ঘর বন্দী মানুষকে সহায়তা করতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। আজ আমরা প্রথম দিন সহায়তা করলাম।
আমাদের সহায়তা চলবে।আজ বাংলা নববর্ষ সকলকে নববর্ষের শুভেচ্ছাও অভিনন্দন। আমরা আশা করি নববর্ষের নতুন সূর্য উদয়ের সাথে সাথে মহামারী করোনা ভাইরাস দুর হবে। আসোন আমরা বাংলাদেশ সরকারের সচেতনতা মূলক কাজে সহায়তা করে করোনা ভাইরাস দুর করি।লকডাউনে সকল ঘরে থাকি সুস্থ সুন্দর জীবন ধরে রাখি।



