কুমিল্লা প্রথমবারের মতো নারী মেয়র তাহসিন বাহার সূচনা

কুমিল্লা প্রথমবারের মতো নারী মেয়র তাহসিন বাহার সূচনা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে ফল ঘোষণা করা হয়েছে। মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেছেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা। এর মধ্য দিয়ে কুমিল্লা প্রথমবারের মতো নারী মেয়র পেল।

তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৮৯৭ ভোট। এ ছাড়া নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট। আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম (হাতি) প্রতীক পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

শনিবার (৯ মার্চ) রাতে কুমিল্লা জিলা স্কুল থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এ সিটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ৯৪ হাজার ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।