পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে মৃত সকল দলীয় নেতাকমীদের রুহের মাগফিরাত কামনা করে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অবঃ সেনা কর্মকর্তা জামালউদ্দীন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কুমিরা ইউনিয়ন কৃষক পার্টির সভাপতি সমীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুমিরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহাবাজ আলী, ইউনিয়ন কৃষকপার্টির সভাপতি ছবির হোসেন, ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, উপজেলা ছাত্রসমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাংবাদিক এস.এম মফিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া জাতীয় পার্টি এবং কৃষকপার্টি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকান্ড সদা প্রস্তুত রাখার আহবান জানান।




