বারবাজারের মাদক সম্রাট ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদ্রিস আলী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৬ আগস্ট’২০১৬ঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারের মাদক সম্রাট নামে খ্যাত ও ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইদ্রিস আলী (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১২ টার দিকে বাদেডিহী গ্রাম থেকে বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম ইদ্রিসকে গ্রেফতার করে। সে বাদেডিহী গ্রামের মৃত ফজের আলীর ছেলে।

বারবাজার ক্যাম্প পুলিশ জানায়, ইদ্রিস আলী বারবাজার এলাকায় মাদক সম্রাট নামে খ্যাত। সে দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল, ইয়াবা ও গাজার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ফরিদপুর সদর,ভাঙ্গা থানাসহ অন্যান্য জেলাতেও একাধিক মাদক মামলা রয়েছে।

২০১২ সালে ইদ্রিস আলী ফেন্সিডিলসহ ভাঙ্গা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এ ঘটনায় ওই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়। যার নং ২৪। তারিখ ২৬/০৬/২০১২। সে মামলায় আদালত তাকে ৪ বছরের সাজা প্রদান করে। মামলার রায়ের পর থেকে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার রাতে গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের এসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাদেডিহী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ইদ্রিস আলী মাদক মামলার ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরো একটি ওয়ারেন্ট আছে। বারবাজার ক্যাম্প পুলিশ তাকে গ্রেফতার করেছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।