মেহেরপুরে মা দিবস পালন

মেহের আমজাদ, মেহেরপুর (১৪-০৮-১৭): মেহেরপুরে মা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও কথামালা অনুষ্ঠানের অয়োজন করা হয় ।

রবিবার রাত ৮টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযিম ।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মোমিনুল ইসলাম । স্বাগত বক্তব্য রখেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নূর আলম । আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।