সব জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

সব জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার

দেশে সব জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। সাম্প্রদায়িক বিষবাষ্প যারা ছড়ায় তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেককে নিজ নিজ ধর্মের মূলবাণী ধারণ ও তা প্রচার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (২৬ মে) সকালে জাতীয় জাদুঘরের সামনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বৌদ্ধ ধর্মালম্বীদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব উপলেক্ষ সকালে জাদুঘরের সামনে একটি সংক্ষিপ্ত শান্তি সমাবেশ ও প্রতীকী শোভাযাত্রা বের করা হয়।

এদিনটিতে বুদ্ধরা পূজা ও আচার অনুষ্ঠানের পাশাপাশি বিবিধ সামাজিক ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ বছর করোনা ও বৈরি আবহাওয়ার কারণে সীমিত আকারে পালিত হচ্ছে শুভ বৌদ্ধ পূর্ণিমা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।