× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

বেনাপোল বন্দর অবকাঠামো উন্নয়নে কোন পদক্ষেপ না থাকায় যানজট সহ নানা সমস্যায় জর্জরিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

মো: মাসুদুর রহমান,বেনাপোল প্রতিনিধি: সরকার পরোক্ষ ও প্রত্যাক্ষ ভাবে বেনাপোল স্থল বন্দর থেকে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় করলে ও বন্দরের অবকাঠামো উন্নয়নের দিকে কোন খেয়াল না থাকায় একদিকে যেমন যানজট অন্যদিকে বন্দরের অভ্যান্তরে বুষ্টির দিনে কাদা পানি জমে আমদানি পন্যর গুনগত মান ন্ষ্ট হওয়ায় ব্যাবসায়িদের ক্ষতি  সহ দেশী বিদেশী পর্যটকরা পড়ছে নানা দুর্ভোগে।

বেনাপোল বন্দরের জায়গা সংকটের কারনে আমদানি পন্য নিয়ে ভারত থেকে আসা পরিবহন এবং বন্দর থেকে লোড হওয়া পরিবহনে রবিবার থেকে বৃহস্পতিবার বেনাপোল চেকপোষ্ট থেকে বাজার পর্যান্ত যানজটে পরিপুর্ন আকার ধারন করে। এতে করে আন্তর্জাতি এ চেকপোষ্ট দিয়ে ভারত গামী দেশী বিদেশী পাসপোর্ট যাত্রী এবং সীমান্ত দেখতে আসা পর্যটকরা পড়ে বিপাকে। বেনাপোল বাজার থেকে চেকপোষ্ট এর দুরত্ব মাত্র ১ দেড় কিলোমিটার। কিন্তু যানজটের কারনে স্থানীয় অটো ভ্যান রিক্সা যাত্রীদের উঠিয়ে সময় মত পৌছে দিতে পারে না। কোন কোন সময় ২ /৩ ঘন্টা যাত্রীদের এ সমস্থ পরিবহনে বসে থাকতে হয়। তারা ল্যাগেজ এর কারনে হেটে আসতে পারে না।

অপরদিকে বন্দর এলাকায় যানজট থাকায় এলাকার সাধারন মানুষ সহ গ্রামের কৃষকরা তাদের ফসল নিয়ে মোকামে পৌঁছাতে চরম দুর্ভগের শিকার হয়। এ ছাড়া ছোট খাট দুর্ঘটনা সহ মৃত্যু পর্যান্ত হয়ে থাকে এ যানজটের কারনে। ভারত এবং বাংলাদেশের ট্রাক মিলে এ পর্যান্ত প্রায় অর্ধশতাধিক ছোট খাট দুর্ঘটনা ঘটেছে এবং ৩ জন মারা গেছে। সম্প্রতি একজন স্কুল শিশু ও মারা গেছে ভারতীয় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে।

সম্প্রতি যানজট মুক্ত করার জন্য বিকল্প সড়ক উদ্বোধন করেছে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী মিলে। কিন্ত তাতে ও কোন লাভ হয়নি। বন্দরে জায়গা সংকটের কারনে আমাদনি পন্য নিয়ে বন্দর অভ্যান্তরে ট্রাকের জায়গা না হওয়ায় এবং ধারন ক্ষমতা সম্পন্ন ট্রাক টার্মিনাল না থাকায় এ যান জটের সৃষ্টি হয়।

এলাকাবাসি জানায় বেনাপোল স্থল বন্দর থেকে সরকার প্রতিবছর পরোক্ষ ও প্রত্যাক্ষভাবে ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলে ও বন্দর উন্নয়ন টার্মিনাল সহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের ব্যাপারে নজর না থাকায় নানা সমস্যায় জর্জরিত দেশের এ বৃহৎ স্থল বন্দর।অনেক সময় মুমুর্ষ রোগিকে নিয়ে হাসপাতালে যেতে পড়তে হয় বড় সমস্যায়। কারন এম্বুলেন্স সহ ছোট খাট কোন পরিবহন প্রবেশ করতে পারে না। তেমনি ভারতে চিকিৎসা করতে যাওয়া রোগিরা পড়ে সব থেকে বেশী অসুবিধায়।

বর্ষামৌসুমে ওয়ারহাউজের  শেডের ভিতর পানি কাদায় এমন অবস্থা হয় যে আমাদিন পন্য নিয়ে বিপদে পড়ে ব্যবসায়িরা। বৃািষ্টতে বিজে তাদের আমাদনি পন্যর গুনগত মান নষ্ট হয়ে লোকসান গুনতে হয়। এ কারনে এ পথ দিয়ে অনেক ব্যবসায়ি চলে গেছে অন্যবন্দরে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি আলহাজ¦ মফিজুর রহমান স্বজন বলেন , বেনাপোল দিয়ে ভারতের সাথে যোগাযোগ ব্যাবস্থা ভাল থাকায় ব্যাবসায়িরা এ পথ দিয়ে আমদানি রফতানি করে থাকে সিংহ ভাগ। সরকারের ও রাজস্ব আদায় হয় এ বন্দর থেকে চট্রগ্রম বন্দরের পরে। আমারা বার বার সরকারের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে বেনাপোল বন্দরের উন্নয়নের জন্য দাবি করে আসলে ও সরকার উদাসিন। তিনি আরো জানান, প্রতিদিন এ পথে ভারত থেকে ৩০০-৩৫০ গাড়ি আমাদনি পন্য নিয়ে বাংলাদেশ প্রবেশ করে আর বাংলাদেশ থেকে প্রতিদিন ১৫০-২০০ রফতানি বাহি পরিবহন পন্য  নিয়ে ভারতে প্রবেশ করে। সে তুলনায় এখানে জায়গা অত্যান্ত কম।ঢাকার পাসপোর্ট যাত্রী অনিমা ব্যানার্জি জানান, আমি বেনাপোল এর নাম অনেক শুনেছি। এই প্রথম এই পথে ভারত যাচ্ছি। কিন্তু বেনাপোল বাজার এলাকায় পরিবহন থেকে নেমে সামন্য এই পথটুকু আসতে আমার প্রায় দেড় ঘন্টা সময় লাগল আমি হাফিয়ে গেছি অটোর ভিতর দির্ঘ সময় বসে থাকতে থাকতে। তা ছাড়া সারারাত বাসে বসে আসছি বোঝেন কি অবস্থা হয় । এভাবে মিন্টু, সাথি বেগম, সাগরিকা, টুম্পা বিশ^াস একই অভিযোগ করেন।

বেনাপোল বন্দর ব্যবহারকারি ব্যাবসায়ি এম এ মুন্নাফ জানান, যে পরিমান বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয় হয় সেই রাজস্ব আয় থেকে ৩০% বন্দর উন্নয়নের জন্য বরাদ্দ থাকলে ও তা খরছ হয় না।
বেনাপোল বন্দর পরিচালক নিতাই রাই সেন জানান, আমারা বেনাপোল বন্দরের অবকাঠামো এবং যানজট নিরসনের জন্য উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশারাখি এ সমস্যার সমাধান হয়ে যাবে।
বেনাপোল ট্রাকমালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন গাজী জানান,বেনাপোল রফতানি টার্মিনালের পাশে বড় আচঁড়া ছোটআঁচড়া মিলে ওখানে জায়গা একোয়ার করে টার্মিনাল এবং ৪ লেনের সড়ক করলে যানজট নিরসন করা সম্ভব। কয়েকবার এ জায়গা মাপামাপি করলে ও কাজের কাজ কিছু হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..