× Banner
সর্বশেষ
আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

কুক বাংলাদেশ সফরে নাও আসতে পারেন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: শঙ্কার মেঘ কেটে গেছে গুলশান হামলার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে । বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির পক্ষ থেকে অবশ্য খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ চাইলে স্বেচ্ছায় এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন। এখন পর্যন্ত যদিও তেমন কারও নাম শোনা যায়নি। তবে টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে নাও আসতে পারেন।

কুকের আসা না-আসার ব্যাপারটি যদিও নিরাপত্তাসংশ্লিষ্ট নয়, ব্যক্তিগত। দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। এ সময় তার স্ত্রী অ্যালিসের পাশে থাকা জরুরি। তাই বাংলাদেশ সফর নিয়ে দোটানায় পড়ে গেছেন ইংলিশ অধিনায়ক।

এর আগে ২০০৬ সালে তখনকার ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ কারণে ছেলে কোরির জন্মের সময়ে তিনি স্ত্রীর পাশে থাকতে পারেননি। এবার কুক কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র : মেইল অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..