কিশোরীকে ধর্ষনের অভিযোগে বাবা আটক

ঢাকার যাত্রাবাড়ীতে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে তার সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতের এ ঘটনায় কিশোরীর মা অভিযোগ দিলে গতকাল রবিবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, কিশোরীর বাবা তাদের ছেড়ে চলে গেলে তার মা সিএনজিচালিত অটোরিকশাচালক ওই ব্যক্তিকে বিয়ে করেন। মা ও সৎবাবার সঙ্গে যাত্রাবাড়ীতে থাকে কিশোরী। মা একটি আড়তে কাজ করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে ওই কিশোরীর মা কাজে গিয়েছিলেন। এ সুযোগে সৎবাবা কিশোরীকে ধর্ষণ করেন বলে তার মা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের পর থানায় একটি মামলা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য মেয়েটিকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।