কালীগঞ্জে ৪শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ব্যাগ ও ৬২ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের ৪শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ৬২ জনের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন তিরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মজীবী শিশুদের অধিকার রক্ষা ও উন্নতিকরণ প্রকল্পের আওতায় এসব স্কুল ড্রেস ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে অন্ষ্ঠুানের প্রধান অতিথি এমপি আনার  ৪ শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস ও ব্যাগ এবং ৬২ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।