কালীগঞ্জে ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি আনার

কালীগঞ্জে ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন করলেন এমপি আনার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পাতবিলা দাখিল মাদরাসার নব-নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে ভবনটির নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর আগে প্রধান অতিথি মাদরাসা প্রাঙ্গনে একটি বনজ গাছের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিসদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত কুমার পাল, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাম নাসির উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, শিমলা রোকনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নাজির উদ্দীন চৌধরী। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাতবিলা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুকুজ্জামান।

প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। মসজিদ মাদারাস, রাস্তা ও ব্রীজসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হয়। কিন্তু দেশ বিরোধী কয়েকটি দল তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় ধ্বংস। তারা নির্বাচন সামনে এলেই জ¦ালাও পোড়াও করে মানুষের সম্পদ ধ্বংস করে। প্রধান অতিথি দেশের চলমান উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।