স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ প্রতিনিধি॥ কালীগঞ্জ থানার সদ্য যোগদানকৃত অফিসার্স ইনচার্জ (ওসি) ইউনুচ আলী কালীগঞ্জ প্রেসক্লাব সহ স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
থানা পুলিশের আহব্বানে শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ থানাতে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ওসি ইউনুচ আলী বলেন, আইনশৃংখলার উন্নয়ন সহ কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে চান। এজন্য সাংবাদিকদের বস্তুনিষ্ট লেখনি ও একান্ত সহযোগিতা প্রয়োজন। তিনি আইনশৃংখলা রক্ষার পুলিশের সকল কর্মকান্ডে সাংবাদিকদের বন্ধু হিসাবে পাশে থাকার আহব্বান জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান ও এস আই অমিত দাস থানা পুলিশের অন্নান্য অফিসারবৃন্দ। মতবিনিময়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশ নেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল ও স্পন্দন প্রতিনিধি জামির হোসেন, সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল, সাংগাঠনিক সম্পাদক যায়যায়দিনের তারেক মাহমুদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ডেইলি জার্নালের ওসমান গনি জুয়েল. অফিস সম্পাদক য়ুগান্তরের শাহারিয়ার আলম সোহাগ, সদস্য আমাদের অর্থনীতির হাবিব ওসমান. প্রতিদিনের কথার বাবুল আক্তার, কল্যানের আরিফ মোল্ল্যা, ভোরের কাগজের বেলাল হুসাইন বিজয়, ভোরের পাতার সাইদুর রহমান. তৃতীয় মাত্রার আহসান কবির, গ্রামের কাগজের জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ফিরোজ আহম্মেদ, রাজু আহম্মেদ শাহিন. মামুনুর রশিদ ও ডেসটিনির জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টু সহ অন্নান্য সাংবাদিকবৃন্দ।


