কালীগঞ্জে সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুল জলিল মোল্ল্যা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার রাত ১০ দিকে কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া ও মাগুরা জেলার শালিখা উপজেলার চটকাপাড়া দুই গ্রাম বাসীর মধ্যে সংঘর্ষের সময় সে নিহত হয়। তবে তাৎক্ষনিকভাবে সংঘর্ষের কারন জানাযায়নি।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১০ দিকে ঝিনাইদহের কালীগঞ্জের নাটোপাড়া ও মাগুরা জেলার শালিখা উপজেলার চটকাপাড়া গ্রামবাসীর মধ্যে চটকাপাড়া নামকস্থানে এক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কালীগঞ্জের নাটোপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্ল্যার ছেলে আব্দুল জলিল মোল্ল্যা নামের এক ব্যক্তি আহত হয়। ঝিনাইদহ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

ঝিনাইদহ সদর থানার (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছে। তবে ঘটনাস্থল মাগুরা জেলার শালিখা উপজেলার মধ্যে।  তবে সংঘর্ষের কারন তিনি জানাতে পারেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।