কালীগঞ্জে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট ২০২০উদ্বোধন

কালীগঞ্জে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট ২০২০উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি- মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে।

 কাল শনিবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। টুনামেন্ট সফল করতে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

এ টুনামেন্ট আয়োজক কমিটির সভাপতি কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সূর্বণা রানী সাহা জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এ ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহন করবে। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগীয় ওইদিন বিকালে সমাপনি ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু জানান, টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৮ টি দল হল-যশোর নাদিরা ভলিবল টিম, কায়েম কোলা ভলিবল টিম, ফতেপুর ভলিবল টিম, চৌগাছা ভলিবল টিম, ঝিনাইদহ সদর ভলিবল টিম, জামজামি ভলিবল টিম, হিংহে ভলিবল টিম ও কালীগঞ্জের মালিয়াট ভলিবল টিম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।