× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিউজ ডেস্ক

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ : আহত ২৫

admin
হালনাগাদ: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ : আহত ২৫

স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ। আজ বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয়।

সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর এ লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। পুলিশ বলছে, করোনার বিধিনিষেধ না মেনে সভায় করায় তাদের হটিয়ে দেয়া হয়েছে।

সিরাজগঞ্জের যুবদল নেতা আকবর আলী হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল। সভায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম সেখানে যায় এবং অতর্কিত সমাবেশে অংশ নেয়া কর্মীদের উপর লাঠিচার্জ শুরু করে। এসময় নেতাকর্মীর ছোটাছুটি শুরু করে।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেছেন, কোন কারণ ছাড়াই পুলিশ তাদের সভায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। এবং অন্তত ২৫ নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় তিনি দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অবশ্য পুলিশ বলছে, করোনার বিধিনিষেধ না মেনে সভায় করায় তাদের হটিয়ে দেয়া হয়েছে। কোন প্রকার লাঠিচার্জ করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..