শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় পানিতে ডুবে তাকসিন নামে ৪ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পাশে খেলতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে মারা যায়। শিশু তাকসিন শার্শা উপজেলার বসতপুর গ্রামের কবির হোসেনের ছেলে।

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক জানান, বাড়ির পিছনে খেলা করতে গিয়ে কোন এক সময় পুকুরে পানিতে পড়ে যায় শিশুটি।পরে পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়ে বাড়ির লোকজনকে খবর দেয়।

এসময় স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এমন মৃত্যু থেকে রক্ষা পেতে আগামীতে অবিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ করেন এ জনপ্রতিনিধি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।