কালীগঞ্জে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ ও দূর্নীতি শীর্ষক ওয়ার্কার্স পাটির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥২৭আগস্ট’২০১৮:  ঝিনাইদহের কালীগঞ্জে ‘ মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ ও দূর্নীতি রুখে দাঁড়াও অসাম্পদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে সরকারী মাহতাব উদ্দীন কলেজ অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্টিত হয়।

বাংলাদেশ ওয়ার্কার্স পাটি কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা মোস্তফা আলমগীর রতন। কালীগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আমির হামজা বাবলুর সভাপতিতে¦ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার ঘোষ, জেলা ওয়ার্কার্স পাটির নেতা রেজাউল ইসলাম, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান,কালীগঞ্জ উপজেলা যুবমৈত্রীর সভাপতি বিপ্লব কুমার প্রমুখ। আলোচনা সভা শেষে এক র‌্যালী শহর প্রদক্ষিন করে ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।