রাজধানীতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নামবে ঝকঝকে বাস

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীতে ঝকঝকে গণপরিবহন- বাস নামবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার (২৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, রাজধানীর বিভিন্ন বাসের গায়ের রং উঠে গেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব বাসের বিউটিফিকেশন করবেন বলে জানিয়েছেন মালিকরা। এমনকি কন্ট্রাক্ট সার্ভিসও বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার করার সিদ্ধান্ত ছিলো। এবার ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।