× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারসহ ১০ যাত্রী আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া তেলপাম্প নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাস ও ট্র্রাকের ড্রাইভারের অবস্থা আশংকাজনক। তাদের ঝিনাইদহ হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো পারুল, সাইফুল, ফারিয়া, টুম্পা, মনিরুজ্জামান, ডলি খাতুনসহ ১০ জন। আহত বাস ও ট্রাকের ড্রাইভারের নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঝিনাইদহ থেকে যশোরগামী রুপসা পরিবহন বেজপাড়া তেল পাম্পের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস-ট্রাকের ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর হাইওয়ে রোডের উপর বাস ও ট্রাক পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বাস-ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..