কালীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন ও মহিলাদের সেলাই ম্যাশিন বিতরণ 

কালীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন ও মহিলাদের সেলাই ম্যাশিন বিতরণ 
ঝিনাইদহ কালীগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক প্রদান ২০২২ উপলক্ষে মহিলাদের সেলাই ম্যাশিন প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। এ সময় পাঁচ জন মহিলাকে সেলাই ম্যাশিন বিতরন ও উপায় এ্যাপের মাধ্যমে নগদ অর্থ প্রদানের ব্যাবস্থা করা হয়।
এদিন সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্টানের শুভ সুচনা করেন। এরপর কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু ও উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী।
কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীগণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।