× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
ফুড প্যাক উপহার প্রদান

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রীর ফুড প্যাক উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ডি.আই.টি মিলনায়তনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দীনের সৌজন্যে উপজেলার তিন শতাধিক নিম্ন আয়ের পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকে ছিল ২৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম গুঁড়া দুধ এবং ১ প্যাকেট সেমাই।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক, কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম এবং উপজেলা ছাত্রশিবির সভাপতি ঈশা খাঁসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..