× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

কালীগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
কালীগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহযোগিতায় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে দিনব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভিন।

দিনব্যাপী অনুষ্টিত এ বিজ্ঞান মেলাতে সিনিয়র গ্রুপে- মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ, এ এন্ড এফ মহিলা কলেজ ও শহীদ নুর আলী কলেজ এবং সরকারী নলডাাঙ্গা ভূষন স্কুল, বালিয়াডাঙ্গা এম এস, কোলা ইউনাইটেড , রোস্তম আলী মাধ্যমিক, মোচিক বিদ্যালয়, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও হাট বারোবাজার মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করে।এছাড়াও বিশেষ গ্রুপে আর্টস টেকনিক্যাল ক্লাব ও কালীগঞ্জ ষ্টুডেন্ট এসোসিয়েশন নামে আরো দুটি ক্লাব অংশ নেয়।

মেলার অংশগ্রহনকৃতদের মধ্যে বিচারকদের রায়ে সিনিয়র গ্রুপে- মাহতাব উদ্দিন কলেজ, জুনিয়র গ্রুপে-বারিয়াডাঙ্গা স্কুল ও বিশেষ গ্রুপে- কালীগঞ্জ ষ্টুডেন্ট এ্যাসোসিয়েশন প্রথম স্থান অধিকার করেন।


এ ক্যটাগরির আরো খবর..