× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীগঞ্জে আগুনে ১৬ কৃষকের ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হলো ৩০ লাখ টাকার ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenaidah-Kaliganj-Pan-News.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের খর্দ্দরায়গ্রাম দক্ষিণ মাঠে আগুন লেগে ১৬ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হন।

অগ্নিকান্ডে রতন সেনের ২ বিঘা, পিজুষের ১ বিঘা, সুধীর সেনের ১০ কাঠা, রবীন সেন এর ১ বিঘা, অনুপ সেনের ১ বিঘা, আনন্দ সেন এর ২৫ কাঠা, কৃষ্ণ সেন এর ১ বিঘা,বাবুল এর ১ বিঘা, রতন দত্তর ১৫ কাঠা, তাপস ১৫ কাঠা, চঞ্জল সেন ১৫ কাঠা, ভাস্কও ১০ কাঠা, রামপদ ১০কাঠা, অশোক দে ১ বিঘা, হারান সেন ১০ কাঠা এবং অমল সেনের ১০ কাঠাসহ প্রায় ২০ বিঘা জমির পান পুড়ে যায়।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, দুপুরে মাঠে আগুন লাগে। এ সময় পান চাষীরা ফায়ার সার্ভিসে খবর দিলে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকার প্রায় ১৬জন কৃষকের ২০ বিঘা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। খরব পেয়ে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..