কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥২৪আগস্ট’২০১৭ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা নামক স্থান থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের খয়েরতলা নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, এলাকাবাসীর সংবাদের ভিক্তিতে সকালে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কে পাশে খয়েরতলা নামক স্থানে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটির ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে গভীর রাতে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।