কালকিনিতে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় মামলা

কালকিনি প্রতিনিধি(মাদারীপুর)ঃ মাদারীপুরের কালকিনিতে পূজা (১৩) নামের এক স্কুল ছাত্রী অপহৃত হয়েছে। পূজা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী। তার পিতা বিজয় ভূইমালী।
গত বুধবার সকালে তাকে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহরণ করেছে। মাদারীপুরের শিরখাড়া গ্রামের শংকর মালীর ছেলে সুজন মালী ও তার সঙ্গীরা তাকে অপহরণ করেছে বলে জানা গেছে। পরীক্ষা শেষে পূজা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন স্কুলে খোঁজ নিতে এসে জানতে পারে সে স্কুলে পরীক্ষা দিতে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর এলাকা ও স্কুল সূত্রে জানতে পারে পূজাকে অপহরণ করা হয়েছে। অপহরণের ১ দিন পরে স্কুল থেকে প্রত্যয়ন পত্র নিয়ে কালকিনির ডাসার থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন- মামলা হয়েছে আমরা আইনগতভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।