× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলেন ওই গ্রামের সাহেদ শেখের পুত্র রাফি(৫) ও জহির মোল্লার পুত্র তারিক(৫)।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশুরা গ্রামের পাশাপাশি বাড়িতে বসবাস করে। তবে তারিক তার নানা বাড়িতে থাকতো। তার বাড়ি পাশের মৃগি গ্রামে। তার বাবা একজন ট্রাক চালক আর রাফির বাবা বেসরকারী সংস্থায় চাকুরী করে।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন জানান, সোমবার বিকেলে রাফি ও তারিক খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে একটি ডোবার পাশে তাদের সেন্ডেল দেখে ওই ডোবার ভিতর থেকে তাদের দুজনকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কত্যর্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
এদিকে তাদের লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


এ ক্যটাগরির আরো খবর..