মেহের আমজাদ,মেহেরপুর (২৫-০৪-১৮: “খাদ্যের কথা ভাবলে,পুষ্টির কথাও ভাবুন” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপনের অংশ হিসাবে কিশোরী ফোরাম-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি’র আয়োজনে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুরে আর আর মাধ্যমিক বিদ্যালয়ে ওই কিশোরী ফোরামে পুষ্টি বিষয়ক আলোচনা সভায় ৯ম ও ১০ম শ্রেণির ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেখ ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি ও বাল্যবিবাহের কুফল সহ নানা বিষয়ে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন । আলোচনা সভায় সভাপতিত্ব করেন আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুজ্জামান ।
আলোচনা সভা শেষে কিশোরীদের মাঝে পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সেখ ফরিদ আহমেদ পুরস্কার তুলে দেন এবং এ ধরণের আয়োজন করায় ব্র্যাক এবং আর আর মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । এ সময় জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, ব্র্যাক স্বাস্থ্য,পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি’র উর্ধ্বতন জেলা ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, কর্মসূচি সংগঠক ইব্রাহীম রেজা সহ আর. আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।


