কালকিনিতে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কালকিনিতে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, গঠন হোক মাদকমুক্ত সমাজ” এই স্লোগানকে সামনে রেখে মজিদবাড়ী একতা উন্নয়ন সংঘ ও রেড সান ক্লাবের আয়োজনে জসীমউদ্দীন টিপু ফকির স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

গ্রুপ পর্বের সমস্ত খেলা শেষ করে গত কাল মঙ্গলবার (১২  ফেব্রুয়ারি) রাত ৮ টায় সময় টুর্নামেন্টের শীর্ষ দুই দল মজিদবাড়ী একতা উন্নয়ন সংঘ একাদশ বনাম গোপালপুরহাট একাদশ ফাইনালে অংশগ্রহণ করে।

খেলায় চ্যাম্পিয়ন হয় মজিদবাড়ি একতা উন্নয়ন সংঘ এবং রানার্সআপ হয় গোপালপুরহাট একাদশ
খেলা শেষে খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিকদার মামুন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম।

এছাড়াও উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফাউন্ডেশন এর পক্ষে সৈয়দ মাহমুদ।
উল্লেখ্য জসিম উদ্দিন টিপু ছিলেন কালকিনি উপজেলার একজন ক্রীড়া সংগঠক। তার নামে আয়োজিত এই টুর্নামেন্টের মূল স্পন্সর হিসেবে ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফাউন্ডেশন এবং রবি ফাউন্ডেশন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।