কালকিনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কালকিনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বঙ্গবন্ধু  ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ৪ টায় কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ ।
কালকিনি উপজেলার পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে ১৯৯ টি স্কুলের  মধ্যে ১৬টি চ্যাম্পিয়ান দল নকআউট পদ্ধতিতে ৪টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় হাকিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ১ -০ গোলে পরাজিত করে উত্তর রমজানপুর আলহাজ্ব তৈয়ব আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় বালক দল, চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে এছাড়া  ডাসার সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ৩-১ গোলে পরাজিত করে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল চ্যাম্পিয়ান হয়। উক্ত খেলা শেষে প্রধান অতিথি  চ্যাম্পিয়ান  ও রানার আপ দলের মধ্য্য পুরুস্কার বিতরন করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ  ,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কায়েছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেনসহ আরও অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।