কালকিনিতে প্রবাসীকে কুপিয়ে  স্বর্নসহ নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

কালকিনিতে প্রবাসীকে কুপিয়ে  স্বর্নসহ নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে হালান ওরফে সবুজ সরদার নামে এক প্রাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওই প্রবাসীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে যখম করা হয়েছে এবং তার সাথে থাকা নগদ টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে  নেয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১১জুলাই) রাত ১১ টায় কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে যানা যায়, হামলায় আহত প্রবাসী  সবুজ সরদার দুবাই থেকে দেশে ফিরে আসার পরে আবার নতুন করে সৌদি আরব যাবার জন্য তার মামা শশুর সৌদি আরব প্রবাসী জামাল আকন  তাকে সৌদি ভিসা প্রদান করেন।
গতকাল  বৃহস্পতিবার রাতে সবুজ সরদার তার মামা শশুর বাড়িতে যাওয়ার সময় পথিমধ্য জামাল আকনের বসত বাড়ির সামনে পৌছামাত্রই ওৎ পেতে থাকা একইএলাকার  ইকাবাল সরদারের নেতৃত্ব আরো অজ্ঞাত চার- পাঁচজন সবুজ সরদারের উপর ধারালো অস্ত্র নিয়ে  ঝাঁপিয়ে পরে এবং এলোপাথাড়ি কুপিয়ে তার কাছ থাকা বিদেশ যাওয়ার নগদ ২ লাখ টাকা ও তার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহত সবুজ সরদারে চিৎকার শুনে স্থানীয় সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে শুক্রবার আনুমানিক সকাল ৭টায় হামলাকারী ইকবাল হোসেনকে তার নিজ বাড়ি থেকে স্থানীয় জনতা আটক করে মারধর করে। এবং পুলিশের খবর দেন।
স্থানীয় জামাল আকন বলেন, সকালে এলাকার মানুষের কাছথেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় জনগণের হাত থেকে ইকবাল সরদারকে উদ্ধার করে   পুলিশকে খবর দিলে পুলিশ এসে ইকবাল হোসেনকে উদ্ধার করে নিয়ে যায়।
হামলার বিষয়ে এনায়েত নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন আমি ঘটনাটি যানতে পরেছি। তবে ইকবাল সরদার ছেলেটি মাদকাসক্ত। সে অতিতেও অনেক অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত, আমি এই হামলার তীব্রনিন্দা জানাই। এবং হামলাকারী ইকবাল সরদারকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবি জানাই।
কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।