কালকিনিতে খালের মধ্যে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কালকিনিতে খালের মধ্যে ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে খালের মধ্যে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালকিনি থানা পুলিশ। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর জেলার ২৫০ হাসপাতালে। পাঠানো হয় তবে, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত (ওসি) কেএম সোহেল রানা বলেন, সংবাদ পেয়ে কালকিনি থানার পুলিশ ও নৌপুলিশ এর সহোযোগিতায় অজ্ঞাত  লাশটি উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এর পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।