কামারখালী আড়তে জাটকা ইলিশের রমরমা ব্যবসা

মধুখালী প্রতিনিধি:  বাংলাদেশ মৎস্য আইন অধিদপ্তর অনুযায়ী আগামী ৩০ শে জুন ২০১৮ ইং পর্যন্ত ইলিশের জাটকা ধরা, ক্রয় বিক্রয় এবং গুদামজাত করণ সরকার বন্ধ ঘোষনা করা সত্ত্বেও অবাধে জাটকা ইলিশ ধরা এবং ক্রয় বিক্রয় করা হচ্ছে । কারন মধুখালী উপজেলার কামারখালী বাজার ও ইলিশের আড়তে জাটকা ইলিশ ভরপুর। প্রতিদিন গভীর রাত্রে ১০/২০মণ জ্টকা ইলিশ আমদানী করা হচ্ছে এবং অবাধে সকাল সাড়ে আটটার মধ্যেই বিক্রি করা হয়ে যায়।

এই ব্যপারে আড়ৎদার শামছু , কুদ্দুস, শফিক, রেন্টু, উত্তম, বিপ্লব, শরিফুল এর সাথে কথা বললে তারা বলেন আমাদের ব্যবস্থা করা আছে। এছাড়া জাটকা ইলিশ ধরা এবং ক্রয় বিক্রয় করা বিশাল একটি সিন্ডিকেট আছে, যার ক্ষমতা অনেক ভারী। তাই ইলিশ আমাদের দেশের জাতীয় মাছ এবং বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাই ইলিশের বংশ বৃদ্ধি এবং সাইজে বড় করার তাগিদে যে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে সেই সময় অর্থাৎ আগামী জুন ২০১৮ পর্যন্ত জাটকা নিষেধাজ্ঞা আইন অনুযায়ী জাটকা ধরা এবং ক্রয় বিক্রয় না করার আইন বলবৎ রাখার আহবান করা হইলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।