শরিফুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি ॥ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এস.এস.সি) গণিত পরীক্ষায় যশোর বোর্ডের বাগআঁচড়া কেন্দ্রের নকল সরবরাহ করার সময় হেলাল উদ্দীন (২২) নামের এক যুবক কে আটক করা হয়েছে। সে উপজেলার ইছাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে। শনিবার সকালে পরীক্ষা চলাকালীন সময় তাকে আটক করা হয়।
শার্শা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ জানান ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে সারাদেশের সাথে একযোগে সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার বাগআঁচড়া পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের গণিত পরীক্ষা চলছিল। এসময় হেলাল নামের এক যুবক ১৪৪ অমান্য করে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করার সময় হাতে নাতে আটক হয়।
এব্যাপারে শনিবার দিবাগত রাতে শার্শা থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন বাগআঁচড়া পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত উপ-সচিব ও বাগআঁচড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।




