কামারখালীতে বীরশ্রেষ্ট সড়কের বেহাল দশা, মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ

মধুখালী প্রতিনিধি: সামনে মহান বিজয় দিবস তাই ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর (রউফনগর) গ্রামের বীর শ্রেষ্ট মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরে যাওয়ার দুটি রাস্তায় বেহাল দশা নদী ভাঙ্গনে রাস্তা ধসে একে বারে নদী গর্ভে চলে গেছে।

কামারখালী বাজার হইতে বীর মুক্তিযোদ্ধা অরুন সরকারের বাড়ি সামনের রাস্তা, ফুলবাড়ী মেলার আগের রাস্তা, এবং গন্ধখালী ইউনুস মৃধা ও আইউব মোল্যার বাড়ি সামনের রাস্তার মধ্যে আইউব মোল্যার বাড়ি সামনের রাস্তা একেবারে নদী গর্ভে চলে গেছে শুধু মাত্র একপেয়ে পথ আছে। আর এই দুইটি জায়গার রাস্তা নদী গর্ভে যাওয়ার পথে এ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। তাছাড়া সালামতপুর বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন শেখের বাড়ির সামনে যে রাস্তা সে রাস্তাও নদী গর্ভে চলে গেছে। ঐ পথ দিয়েও যানবহন নিয়ে জাদুঘরে যাওয়ার কোনো রাস্তা নাই।

ক্রমান্বয়ে মানুষের স্কুল, কলেজ, অফিস আদালতে পায়ে হেটে যাওয়া ও আসার পথ একে বারে অচল হয়ে যাচ্ছে। অতি দ্রত রাস্তা মেরামত ও বিকল্প রাস্তা তৈরি করা একান্ত প্রয়োজন।

এ ব্যাপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) এর নিকট জানালে তিনি সরজমিনে ভাঙ্গা রাস্তা পরিদর্শন করেন। মানুষের দুঃখ দুদর্শা দেখে তাৎক্ষনিক উবর্ধতন কতৃপক্ষে দূষ্টি আকর্ষন করেন এবং দ্রত রাস্তা মেরামত অথবা বিকল্প রাস্তা তৈরি করার আবেদন জানান যাতে মানুষ সুন্দর রাস্তা দিয়ে চলাচল করতে পারে। পাশাপাশি স্থায়ী ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ রাস্তার ব্যবস্থা করার আনুরোধ জানান যাতে নদীর ¯্রােতে রাস্তা নদীতে ভেঙ্গে না যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।