কাগজ পত্রের জটিলতায় স্বদেশ ফিরতে পারছে না ১২ কিশোর

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ পাচারকারীদের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া ১২ বাংলাদেশি কিশোর কাগজ পত্রের জটিলতায় স্বদেশ ফিরতে পারছেন না।  প্রায় তিন বছর ধরে  তারা ভারতের একটি শেল্টার হোমে আটকে আছেন।

মঙ্গলবার(২২ জানুয়ারি) সকালে বাংলাদেশি কিশোরদের ভারতে আটকে থাকার বিষয়টি জানান বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোরের আইনজীবি এ্যাডভোকেট নাসিমা খাতুন।

আটকে থাকা কিশোরদের মধ্যে সাত জনের নাম পাওয়া গেছে। এরা হলেন- নড়াইলেরর কালিয়া উপজেলার  পেরুলিয়া গ্রামের মিনা মোল্লার ছেলে  তবিয়ুর মোল্লা  (২০), কালিয়া উপজেলার ছিনগার ডাংগা গ্রামের কাদের খাঁনের ছেলে সমীর খাঁন(২০), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদখালী গ্রামের কবিতা রানী উল্লার ছেলে আকাশ  মন্ডল (১৮), শ্যামনগর উপজেলার মানিকখালী গ্রামের কিরোন চন্দ্র মন্ডলের ছেলে সুজয় মন্ডল (২৫),
কুমিল্লার চাঁদপুর উপজেলার নালু গ্রামের   প্রনাব দাসের ছেলে প্রশান্ত দাস (২০) ভোলার লালমহন উপজেলার কারতারহাট গ্রামের ইউসুফ হোসেনের ছেলে রাখীব (২০) খুলনার নায়হাতি উপজেলার আবুছা গ্রামের নাজিম শেখের ছেলে রেজাউল(২০), যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৮)।

সংশিষ্ট সুত্রে জানা যায়, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে গত তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত পথে এসব শিশু- কিশোরদেরকে ভারতে নিয়ে যাওয়া হয়। এসময় অবৈধ ভাবে  অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়।  সেখান থেকে ভারতের উত্তর  ২৪ পরগনার ধুব্র আশ্রম এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিভিন্ন ভাবে

 যোগাযোগ করে। কিন্তু ঠিকানা যাচাই ও প্রয়োজনীয় কাগজ পত্রের জটিলতার কারনে তারা সেখানে আটকে আছে।

এ্যাডভোকেট নাসিমা খাতুন জানান,  ভারত থেকে এসব কিশোরদের তালিকা পাঠিয়েছেন কলকাতার ধুব্র আশ্রমের কর্মকর্তারা। তারা যেন দ্রুত ফিরতে পারেন তার জন্য কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে ঢাকা বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির কার্যলয়কে জানানো হয়েছে। তারা কিশোরদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  কাগজ পত্রের জটিলতা নিরসন হলেই তারা দ্রুত স্বদেশ ফিরতে পারবেন বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।