× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

আমেরিকানদের প্রতি ওবামার হতাশ না হওয়ার আহ্বান

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ দেশের নাগরিকদের আহ্বান জানিয়েছেন ‘হতাশা প্রত্যাখ্যান’ করার। ডালাসে কৃষ্ণাঙ্গ বন্দুকধারীদের গুলিতে নিহত পুলিশ সদস্যদের স্মরণসভায় মঙ্গলবার এ আহ্বান জানান তিনি।

ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই আমাদের দুঃখের মধ্যে অর্থপূর্ণ কিছু খুঁজে বের করতে হবে এবং একতাবদ্ধ হতে হবে।’

গত সপ্তাহে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হয়। এ ঘটনায় আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। ডালাসে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশকে লক্ষ্য করে স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে মিকাহ জনসন নামে সেনাবাহিনীর সাবেক সদস্য। এতে নিহত হয় পাঁচ পুলিশ সদস্য। পরে পুলিশ রোবট বোমা দিয়ে বিস্ফোরণ ঘটালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে মিকাহ জানিয়েছিলেন, দুই কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় তিনি পুলিশের ওপর ক্ষুব্ধ ছিলেন।

ওবামা তার বক্তব্যে পুলিশ ও বিক্ষোভকারী, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের মধ্যে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। তবে তিনি স্বীকার করেন এর আগেও বিভিন্ন সময় তিনি এ ধরনের আহ্বান জানালেও তা ব্যর্থ হয়েছে।

ওবামা বলেন,‘আমি নির্বোধ নই। আমার এই শাসনামলে আমি বহু স্মরণসভায় কথা বলেছি। আমি দেখেছি অল্প কয়েকটি শব্দ কী করে দীর্ঘমেয়াদি পরিবর্তন নিয়ে আসতে পারে। আমি আমার নিজের বাক্যে শব্দের অক্ষমতা খুঁজে পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমি আমেরিকানদের অনুভূতি বুঝতে পারছি। কিন্তু আমি এখানে এ ধরনের হতাশা বর্জনের কথা বলতে এসেছি। আমি বলতে চাই, আমাদের যেমন দেখা যাচ্ছে, আমরা তেমন বিভক্ত নই।’


এ ক্যটাগরির আরো খবর..