× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

করোনা ভ্যাকসিন নিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/State-Minister-Swapan.jpg

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছেন।

আজ ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল দশটায় যশোর জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শনশেষে তিনি কোভিড-১৯ এর ভ্যাকসিন নেন।

প্রতিমন্ত্রীর দফতরের জনসংযোগ কর্মকর্তা আহসান হাবীব দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য দিয়েছেন।
এসময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেন, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করোনার ভ্যাকসিন গ্রহণ করছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে।

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের ফলে অনেক উন্নত দেশের আগেই আমরা করোনার ভ্যাকসিন পেয়েছি।’

‘সকলের অংশগ্রহণের মাধ্যমে খুব শিগগিরই আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হবো’ বলে মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ, মেডিকেল অফিসার ডাক্তার দীপাঞ্জন সাহা, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্কমর্তা আরিফুজ্জামানসহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..