× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের ছবি প্রকাশ করল বিজ্ঞানীরা

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) প্রাণঘাতী এই করোনা ভাইরাসের ছবি করে।
সম্প্রতি আনুষ্ঠানিক নাম পেয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ (Covid-19) নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নামেই এখন এটি পরিচিত পাবে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেলো করোনাভাইরাসের (কোভিড-১৯) ছবি। প্রাণঘাতী এই ভাইরাসের ছবি প্রকাশ করেছে মার্কিন গবেষকরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (এনআইএআইডি) ছবিগুলো প্রকাশ করে। ল্যাবে উচ্চক্ষমতা সম্পন্ন স্ক্যানিং অ্যান্ড ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে তারা করোনাভাইরাসের ছবি ধারণ করেন। এ ধরণের মাইক্রোস্কোপ খুব ছোট বস্তুর ছবি বিশদভাবে তুলতে পারে। করোনাভাইরাসের চিত্রগুলি সহজে দেখার জন্য রঙিন করেন গবেষকরা।

এনআইএআইডির মলিকিউলার প্যাথোজেনেসিস ইউনিটের প্রধান এমি ডি উইট প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর লালা সংগ্রহ করেন। এরপর তা টেস্টটিউবে নিয়ে এলিজাবেথ ফিশারকে দেন। এই এলিজাবেথ ফিশার একজন মাইক্রোস্কোপ বিশারদ। তিনি মাইক্রোস্কোপের ওই নমুনা নিয়ে পরীক্ষা করলে তাতে জীবাণু ধরা পরে। মাইক্রোস্কোপে করোনাভাইরাসের যে ছবি পাওয়া যায় তাতে অবাক হন ল্যাবের বিজ্ঞানীরা। কারণ ২০০২ সালের সার্স ও ২০১২ সালের মার্স ভাইরাসের সঙ্গে এটার অনেকটাই মিল রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের দ্রুত সংক্রমণযোগ্য ভাইরাসগুলো মাইক্রোস্কোপে প্রায় একইরকম দেখা যায়। চীনের হুবেই প্রদেশের উহানে থেকে উৎপত্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বেশিরভাগ মৃত্যুই হুবেই প্রদেশের। চীনের বাইরে ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে চারজন মারা যান।


এ ক্যটাগরির আরো খবর..