মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা আক্রান্ত

মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা আক্রান্ত

এবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে কয়েকজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো মন্ত্রী আক্রান্ত হলেন।

আজ রোববার(৭ জুন) তাকে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় আনার কথা রয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে আনা হতে পারে জানা গেছে। আজ সকালে মন্ত্রী বর্তমানে বান্দরবানে তার বাসভবনে ছিলেন। জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা নাসির উদ্দিন।

জানা যায়, মন্ত্রী শ্বাসকষ্টে ভুগছিলেন কয়েকদিন ধরে। তার ডায়বেটিসও রয়েছে।

টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকা অবস্থায় ১৯৮৯ সালে স্থানীয় সরকার পরিষদের সদস্য নির্বাচিত হন বীর বাহাদুর। ১৯৯১ সালে বান্দরবান (৩০০ নম্বর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ নির্বাচিত হয়ে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৮ সালে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন তিনি।

২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।