× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

নিউজ ডেক্স

করিম বেনজেমার ধারাবাহিক নৈপুণ্যে , সেমির পথে রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
করিম বেনজেমার ধারাবাহিক নৈপুণ্যে , সেমির পথে রিয়াল মাদ্রিদ

করিম বেনজেমার ধারাবাহিক নৈপুণ্যে উড়ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকার হ্যাটট্রিকে চেলসিকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল। বেনজেমার জোড়া গোলের পর প্রথমার্ধেই একটি শোধ করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল অধিনায়ক করিম বেনজেমা।

পুরো ম্যাচে ২০টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রেখেও একটির বেশি গোল পায়নি চেলসি। অন্যদিকে বেনজেমার দুর্দান্ত ফর্মের পূর্ণ ফায়দাই পেয়েছে রিয়াল। সারা ম্যাচে গোলের ৮টি শট করে তারা। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্য বরাবর এবং তিনটিই ঢুকেছে চেলসির জালে।

লা লিগার গোলদাতার তালিকায় ২৪ গোল নিয়ে পরিষ্কার ব্যবধানে শীর্ষে বেনজেমা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ১১টি। আর মৌসুমে তার মোট গোল হলো ৩৭টি।


এ ক্যটাগরির আরো খবর..