করোনা রোগীদের চিকিৎসায় ধামরাইয়ে ২য় চিকিৎসা কেন্দ্র করার উদ্যোগ

করোনা রোগীদের চিকিৎসায় ধামরাইয়ে ২য় চিকিৎসা কেন্দ্র করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার: মরণব্যাধী মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর ঢাকা- আরিচা সংলগ্ন রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন ঢাকা-২০ (ধামরাই) সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ধামরাইয়ের এমপি আলহাজ্ব বেনজীর আহমদ আরেকটি করোনা চিকিৎসা কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করেন সাংসদ। ধামরাই উপজেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সাংসদের প্রস্তাবকৃত হাসপাতাল পরিদর্শন করার জন্য নির্দেশ প্রদান করনে। ধামরাইয়ের কালামপুর ঢাকা-আরিচা সংলগ্ন ডাঃ জসিম উদ্দিনের মালিকানাধীন রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা ও ডাঃ আলমগীর কবির।  এসময় উপস্হিত ছিলেন ডাঃ জসিম উদ্দিন।

পরিদর্শন শেষে ভাইস-চেয়ারম্যান সোহানা জেসমীন মুক্তা জানান- আমরা এমপি সাহেবের নির্দেশক্রমে রাবেয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছি। পরিদর্শনকালে সরজমিনে দেখেছি উক্ত হাসপাতালে ২৫টা কেবিন, ২৫০ বেড, কনফারেন্স রুম, ডাক্তারদের থাকার সুব্যবস্থা, হেলিকপ্টার নামার বড় মাঠ, পর্যাপ্ত রুম, অপারেশন থিয়েটার, এম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার সহ অন্যান সু ব্যবস্থা আছে। যোগাযোগ ব্যবস্হা খুবই ভালো।

এ’বিষয়ে এমপি সাহেব ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে দ্রুত চুড়ান্ত গ্রহণ করা হবে বলে জানান ভাইস চেয়ারম্যান মুক্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।