করোনা মোকাবিলায় বাংলাদেশে চিকিৎসক পাঠাবে চীন

করোনা মোকাবিলায় বাংলাদেশে চিকিৎসক পাঠাবে চীন

বাংলাদেশের করোনা পরিস্থিতিতে লকডাউন চললেও দ্রুত বাড়ছে ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। মোকাবিলায় আসছেন সেই চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা। জানিয়েছে চীন দুতাবাস।

ঢাকার চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পারস্পরিক সাহায্যের ভিত্তিতে করোনা প্রতিরোধী সংগ্রামে সহমত হয়েছেন। বাংলাদেশের করোনা হামলা ক্রমে বড় হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটার এবং স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে ২০ জন মৃত, দুশোর বেশি সংক্রামিত। আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) জানিয়েছে, করোনা সংক্রমণের প্রবল ঝুঁকির মুখে বাংলাদেশ। এমন অবস্থায় সদ্য করোনা হামলা থেকে মুক্তি পাওয়া চিনের উপরেই আস্থা রাখছে শেখ হাসিনার সরকার। দুই দেশের বিদেশমন্ত্রীদের আলোচনায় ঠিক হয়, চীন সব ধরণের সাহায্য দেবে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আমরা বাংলাদেশ সরকাকের কাছে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের তথ্য, এবং মেডিকেল টিম পাঠাতে প্রস্তুত।

তিনি আরও বলেন, চীনে যখন এই ভাইরাস ছড়িয়েছিল তখন বাংলাদেশ তার হাত বাড়িয়ে দেয়। এখন বাংলাদেশসহ বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ায় চীন এগিয়ে আসছে। উল্লেখ্য, ইতিমধ্যে করোনা মোকাবিলায় ভারতেও পৌঁছে গিয়েছে চীনা মেডিকেল কিট, সরঞ্জাম, পিপিই। ১,৭০,০০০ পিপিই দেওয়া হয়েছে ভারতকে। চীনের বিদেশমন্ত্রী ওয়াং বলেন, বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে একসঙ্গে এই ভাইরাস প্রতিরোধে কাজ করা হবে। করোনার হামলায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি নতুন করে চাঙ্গা করতে কাজ করবে চিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।