× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

 এস. এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট

মোরেলগঞ্জ-শরণখোলায় ৫০ বছরেও গড়ে ওঠেনি বাস টার্মিনাল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
bagerhat

৫০বছরেও গড়ে ওঠেনি স্থায়ী বাস টার্মিনাল মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা দুই উপজেলার বাস ষ্টেশনে। ফলে স্থানীয় ও দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাস পার্কিং করতে হচ্ছে আঞ্চলিক মহাসড়কের ওপর। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে গাড়ি পার্কিং করায় অন্যান্য যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থায়ী বাস টার্মিনালের দাবিতে বাস ও মিনিবাস মালিক সমিতি ও পরিবহন কাউন্টার পরিচালকরা জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে একাধিকবার আবেদন করেও কোনো লাভ হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবন ঘেঁষা জেলার সর্বশেষ এই জনপদে ৮০’র দশক থেকে শুরু হয় স্থানীয় রুটের বাস ও সাধারণ যান চলাচল। প্রথম দিকে দূরপাল্লার দু-একটি পরিবহন পরীক্ষামূলকভাবে চলা শুরু করে। ধীরে ধীরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পর ব্যাপকভাবে শুরু হয় দূরপাল্লার পরিবহন চলাচল।

বর্তমানে মোরেলগঞ্জ ও  শরণখোলা থেকে সরাসরি ঢাকা, চট্টগ্রাম,ময়মনসিংহ, বগুড়া, খুলনা, যশোর, বেনাপোল ও জেলা সদরে অর্ধশত পরিবহন চলাচল করছে। কিন্তু দুই উপজেলায় বাস স্টেশনে টার্মিনাল না থাকায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মারাত্মক বিড়ম্বনা দেখা দেয়।

শরণখোলার রায়েন্দা বাস স্ট্যান্ডের ফালগুনী পরিবহনের কাউন্টার পরিচালক মো. গুলজার হাওলাদার জানান, বর্তমানে দূরপাল্লার দিবা ও নৈশকালীন ৪৫ থেকে ৬০টি পরিবহন চলছে। এসব পরিবহন যাত্রী নামানোর পর গাড়িগুলো সড়কের ওপর ও আশপাশে বিচ্ছিন্নভাবে পার্কিং করে রাখতে হচ্ছে। রায়েন্দা বাস স্ট্যান্ডে পাবলিক টয়লেট থাকলেও টার্মিনাল ও যাত্রী ছাউনি নেই মোড়েলগঞ্জে এর কোনটাই নেই। আগে স্ট্যান্ডের পাশে পানি উন্নয়ন বোর্ডের একটি ডোবা ভরাট করে পরিবহনগুলো রাখা হতো। কিন্তু সেখান থেকে বেড়িবাঁধ হওয়ার কারণে সেই জায়গাটি আর ব্যবহার করা যাচ্ছে না।

এ সর্ম্পকে শরণখোলা-মোরেলগঞ্জ-মোংলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ জানান, দুই উপজেলার বাস স্ট্যান্ডে স্থায়ী বাস টার্মিনাল করার জন্য স্থানীয় এমপি ও জেলা প্রশাসক বরাবরে বেশ কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। বর্তমানে বাসগুলো সড়কের ওপরে পার্কিং করা ছাড়া কোনো উপায় নেই। এতে নানামুখী দুর্ভোগের শিকার হতে হচ্ছে দুই উপজেলার মানুষের।

শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান জাকির বলেন, দুর্ঘটনা এড়াতে, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের ভোগান্তি কমাতে বাস টার্মিনালের জন্য জমি বরাদ্দের দাবি জানাচ্ছি।

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, মহাসড়ক দখল করে কোনো স্থাপনা বা গাড়ি পার্কিং সম্পূর্ণ অবৈধ। আমরা শিগগিরই এসব উচ্ছেদে অভিযান শুরু করবো।


এ ক্যটাগরির আরো খবর..